অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে হামিদী ভবনস্থ কুরআন শিক্ষা সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল

আলখলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ হামিদী ভবনে ২৬ মার্চ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কুরআন শিক্ষা সেন্টার পরিচালক ও বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের এর সঞ্চালনায় ও জামিয়া বরুণার স্বনামধন্য সদরুল মুদাররিসিন ও আলখলীল বোর্ডের সহসভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে পবিত্র মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা পেশ করেন বোর্ডের সহসভাপতি মাওলানা সাইফুর রহমান মাক্কী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আয়েত আলী, হাফিজ মাওলানা ফেরদাউস আহমদ, মাওলানা আসাদ উল্লাহ সাদী, মাওলানা এম এ রহিম নোমানী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া বরুণার স্বনামধন্য শায়খুল হাদিস ও বোর্ডের সহসভাপতি মুফতি জহিরুদ্দীন কাসেমী,বোর্ডের সহসম্পাদক মাওলানা আব্দুর রহমান শরীফপুরী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গল'র মুহতামিম মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর, শ্রীমঙ্গল ইমাম-মুয়াজ্জিন পরিষদ নির্বাহী সভাপতি মুফতি মনির উদ্দিন,বোর্ডের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ। 

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এ এস এম ইয়াহিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিটন আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, কাউন্সিলর আলকাছ মিয়া,হানিফ চৌধুরী, আব্দুল জব্বার আজাদ, মসুদুর রহমান মসুদ, সাবেক কাউন্সিলর সাদ আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো: এহসানুল হকসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ,বিভিন্ন মাসজিদের ইমাম, উলামায়ে কিরাম।

প্রায় দুইশতাদিক মেহমানদের উপস্থিতিতে জামিয়া বরুণার সদরুল মুদাররিসিন ও বোর্ডের সহসভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদী'র সমাপনী বয়ান ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ৪৯ মিনিট আগে