ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জুড়ীতে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণকারী এক পরিবারের ৫ জনের জানাযা ও দাফন সম্পন্ন

আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে অগ্নিদগ্ধ শিশু, এলাকাজুড়ে শোকের ছায়া


মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ভাঙ্গার পার গ্রামে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু ঘটেছে।

টিনের চাল ঘেষা বিদ্যুৎ লাইন মুহূর্তেই শেষ করে দিল একটি পরিবার। একমাত্র বেঁচে থাকা শিশু সোনিয়া বেগম অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। হৃদয় বিদারক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে নিহতদের বাড়িতে ভিড় জমান হাজার হাজার মানুষ। এত মানুষের ভিড়েও যেন সোনসান এক নীরবতা বিরাজ করে সেই বাড়িতে। সবাই যেন স্তব্ধ হয়ে ছিলেন। অপরদিকে স্বজন ও প্রতিবেশিদের আহাজারিতে এলাকা ভারি হয়ে ওঠে। বিকাল চারটায় গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে নিহতদের জানাজা শেষে এলাকার কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

প্রতিবেশি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাহরির পর বজ্রপাতে বসতঘর ছুঁই ছুঁই পল্লীবিদ্যুতের ১১ হাজার ভল্টের মেইন লাইন ছিড়ে টিনের চালে পড়ে বিস্ফোরন ঘটে।

প্রতিবন্ধি ফয়জুর রহমানের বসতঘরের বেড়াও টিন দিয়ে তৈরী। ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবন্ধি ফয়জুর রহমান (৫২) দ্রুত দরজা খোলে বের হতে গিয়ে একে একে তিনি নিজে, স্ত্রী শিল্পী বেগম (৪৫), মেয়ে নবম শ্রেণির ছাত্রী ছামিয়া বেগম (১৫), সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছাবনিা বেগম (১৩) ও ছেলে ছায়েম আহমদ (৯) বিদ্যুতায়িত হয়ে মারা যান।

তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। ছোট্ট মেয়ে সুনিয়া বেগম (৬) এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। আর এতেই সে প্রাণে বেচে গেছে। তবে তারও শরীর ঝলসে গেছে।

নিহত শিল্পী বেগমের মা আতাবুন বেগম জানান, ঘরে আগুন দেখে দরজা খোলে বের হতে গিয়ে সবাই আগুনে ঝলসে ও বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। ভাগ্যক্রমে তার সব ছোট নাতনি সুনিয়া বেগম বেচে গেছে। তবে আগুনে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রুয়েল আহমদ জানান, পল্লীবিদ্যুতের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই আজ তার ইউনিয়নের একটি পরিবারের ৫ সদস্যের মর্মান্তিত মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিবন্ধী ফয়জুর রহমানের বসতঘরের টিনের চাল ছুঁই ছুঁই হাই ভোল্টেজের মেইন লাইন বছরের পর বছর ধরে টানানো রয়েছে। মৃত্যুর খবর শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তাদের দাফন কাপনের ব্যবস্থা করেন। এই দুঘর্টনার জন্য তিনি পল্লীবিদ্যুৎ সমিতিকে দায়ী করে বলেন, এগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করলে এমন ঘটনা ঘটতো না।

পল্লীবিদ্যুৎ সমিতির অবহেলার ব্যাপারে বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম ইঞ্জিনিয়ার সোহেল রানা চৌধুরী জানান, ঝড়ে তার ছিঁড়ে গেছে। তাদের এই ঘর নির্মাণের সময় আমরা বাধা দিয়েছিলাম। কিন্তু নিহত পরিবারের ঘর বানানোর মতো অন্য কোনো জমি ছিল না। তা ছাড়া ঘরের আশেপাশে আমরা একটি খুঁটি স্থাপন করতে গেলেও এলাকাবাসীর বাধা দেন। আহত মেয়েটির চিকিৎসাসহ তাকে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য স্বজনদের কাছে লাশগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে