মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

স্বাধীনতা দিবস উদযাপন করল তিতুমীর কলেজ

নানাবিধ আয়োজনে  রাজধানীর সরকারি তিতুমীর কলেজে স্বাধীনতা দিবস উদযাপন করেছে। 


মঙ্গলবার(২৬ মার্চ) সকাল ৯টায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 



এদিনের আলোচনা সভায় পুরষ্কার বিতরণ ও নাট্য প্রদর্শনী অনুষ্ঠানে কলেজটির শহীদ বরকত মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দা শাহনাজ বেগমের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।


প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি ও জাতীয় চার নেতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সকল ইতিহাস জানতে হবে এবং সেই আলোকে আমাদের কি করনীয় সেটি বুঝতে হবে। 


বক্তব্যে তিনি নারীদের কথা উল্লেখ্য করে বলেন, দেশ স্বাধীন হওয়ার এতো বছর পরও কি নারী নির্যাতন বন্ধ হয়েছে! নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে কি!

বক্তব্যের শেষে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের ভালো মানুষ হতে হবে,সুনাগরিক হতে হবে। প্রথমে নিজেকে ভালো বাসতে হবে। নিজের কথা কাজে ও আচরণের সৎ থাকতে হবে এবং  আমার পরিবার , প্রতিষ্ঠান, রাষ্ট্র যেন অসম্মানিত না হয় এমন কাজ করা যাবে না।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক মো মহিউদ্দিন, শিক্ষক সম্পাদক অধ্যাপক কাজী মো: ফয়জুর রহমান। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ শিক্ষক মন্ডলী, ছাত্রলীগ সভাপতি মো: রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ নারীর সংগ্রামী জীবনের নাট্যপ্রকাশ নিয়ে ‘লাল জমিন’ নাটক প্রদর্শীত হয়।
আরও খবর




6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৬ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে