জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

মস্কোতে হামলার ঘটনায় তিন বাবা–ছেলে গ্রেপ্তার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2024 12:47:26 am


রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্টে হামলার ঘটনায় আরও তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ওই হামলার ঘটনায় ব্যবহৃত গাড়ির সাবেক মালিক, তাঁর ভাই ও বাবা। স্থানীয় সময় সোমবার বাসমনি ডিসট্রিক্ট কোর্ট তাঁদের ২২ মে পর্যন্ত বিচার-পূর্ব আটকাদেশ দেন। খবর স্পুতনিক ও দ্য মস্কো টাইমসের— 


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিলোভার ইসলোমোভ (২৪), তাঁর ভাই আমিনচন ইসলোমোভ (৩৩) ও তাঁদের বাবা ইসরইল ইসলোমোভ (৬৩)। এর মধ্যে দিলোভার ওই গাড়ির সাবেক মালিক। মস্কোর ক্রোকাস সিটি হলে বর্বরোচিত ওই হামলার সময় সাদা রঙের কালো ছাদওয়ালা একটি রেনো গাড়ির ছবি সিসি টিভিতে রেকর্ড হয়। পরে দেখা যায় ওই গাড়িতে করেই ইউক্রেন সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছিলেন কয়েকজন হামলাকারী। পথে ব্রায়ানস্ক অঞ্চলে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।পুলিশ দিলোভার ও তাঁর বাবা-ভাইয়ের বিরুদ্ধে হামলাকারীদের সহযোগিতা করার অভিযোগ এনেছে। আদালতে দিলোভার নথি দাখিল করে জানিয়েছেন, তিনি গত ফেব্রুয়ারিতে গাড়িটি বিক্রি করে দেন। তবে নথির তথ্য মতে, গাড়িটির বিমা এখনো দিলোভারের নামেই রয়েছে, নতুন করে কারও নামে করা হয়নি।এর আগে গত শনিবার নোভায়া গেজেটা ইউরোপকে দিলোভার বলেছিলেন, তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত ওই গাড়ির ছবি দেখে হতভম্ব হয়ে যান। পরে দিলোভার নিজেই বিষয়টি পুলিশকে জানান বলে, তাঁর এক আত্মীয় দাবি করেছেন।


আদালতে দিলোভারের ভাই আমিনচন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নন।দিলোভার ও তাঁর ভাই আমিনচন রাশিয়ার নাগরিক। তাঁরা দুজনই পেশায় গাড়িচালক। আর তাঁদের বাবার দেশটিতে বসবাস করার অনুমতিপত্র রয়েছে। তাঁদের বসবাস রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল তিভারে। দিলোভার ও তাঁর ভাই পেশায় ট্যাক্সিচালক।গত শুক্রবার রাতে মস্কোর উত্তর-পশ্চিম প্রান্তের ক্রোকাস সিটি হলে কনসার্ট শুরুর আগ মুহূর্তে হামলা করেন একদল বন্দুকধারী। রুশ কর্তৃপক্ষের দেওয়া শেষ হিসাব অনুযায়ী সেই হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। আহত আরও শতাধিক। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের ভাষ্য। ইতিমধ্যে এই চারজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন আদালত।

আরও খবর