‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে  মৌলভীবাজার মডেল থানা পুলিশ ফোর্স এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার এর সহযোগিতায় সোমবার (২৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা, কোর্ট রোড, শমসেরনগর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চৌমুহনাতে অবস্থিত রাজমহল সুইটমিটকে ১৫ হাজার টাকা, কোর্ট রোডে অবস্থিত রিমা সুইটমিটকে ৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত বেঙ্গল ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে