বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেলেন সাবেক এমপি শফিকুল ইসলাম অপু


বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি পদে মো. শফিকুল ইসলাম অপুকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ রোববার (২৪ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শফিকুল ইসলাম অপু ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাইয়ের মৃত্যুজনিত কারণে জেলা শাখার সভাপতির শূন্য পদে মো. শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

Tag
আরও খবর