তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসী'র আল-কোরআন বিতরণ, ইফতার মাহফিল ও মেধা পুরস্কার বিতরণ


টাঙ্গাইলের মধুপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুমহল টাঙ্গাইল মধুপুরবাসী'র হাফেজদের মাঝে রঙিন  তাহফিজ হেফজ আল কোরআন বিতরণ ও তাদের সম্মানে ইফতার মাহফিল করেছে। এসময় হেফজ , নাজেরা ও নূরানী বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে ।

২৩ মার্চ, শনিবার উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী গোরস্থান হাফিজিয়া ও নূরানী মাদ্রাসায়  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠনটির  সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের  সভাপতি প্রভাষক নাজিবুল বাশার । 

 এসময় সভাপতি তার স্বাগত বক্তব্যে স্বেচ্ছাসেবী বিভিন্ন কর্মকাণ্ড  ও সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির পরিচালক প্রবাসী শহীদুল ইসলাম, প্রধান উপদেষ্টা প্রভাষক লিয়াকত হোসেন জনী, মধুপুর নবদিগন্ত ব্লাড সোসাইটির সভাপতি সাইফুল্লাহ , সাধারণ সম্পাদক রুহুল আমিন রনি, মাদ্রাসার মুহতামিম  হাফেজ মাওলানা বেলাল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর রক্তের বন্ধন ব্লাড গ্রুপের পরিচালক রাজু আহমেদ, মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সমাজ সেবক হাজী আব্দুল মালেক, হাফেজ জুলহাস উদ্দিন , বন্ধুমহল সংগঠনের পরিচালনা পরিষদের সম্পাদক মন্ডলীর  সদস্য শাহ পরান, শোয়াইব আহমেদ, হাসিবুল হাসান শান্ত, মেহেদী হাসান  , শিক্ষক, শিক্ষার্থী , সুধীজন প্রমুখ।


লিয়াকত হোসেন জনী

মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

তারিখ: ২৪-০৩-২৪ খ্রি.

Tag
আরও খবর