সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থার ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

শ্রীমঙ্গলে সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন


রমজানের মহত্ত্ব, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ পরস্পরের মধ্যে ছড়িয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ (গভ. রেজি. এস-৭৫১৫) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

শনিবার (২৩ মার্চ) ভানুগাছ রোডস্থ টি ভ্যালী রেস্টুরেন্টে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতান মাহফিল সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির।

ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর), শ্রীমঙ্গল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলকাছ মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের শ্রীমঙ্গলের এরিয়া কো-অর্ডিনটর আবু বকর, ইডাফের উপদেষ্টা সাংবাদিক ইসমাইল মাহমুদ, ইডাফের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী শের আলী হেলাল চৌধুরী, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রতিবেদন পেশ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ মসুদ মিয়া।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, নিরাপদ সড়ক চাই (নিসিচা শ্রীমঙ্গল এর সভাপতি আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি গোলাম রহমান মামুন, শ্রীমঙ্গল ব্লাডম্যান এর সভাপতি মুহিবুর রহমান জুয়েল, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশন এর সভাপতি মাহমুদুল হাসান মামুন, নিরাপদ চিকিৎসা চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান পাভেল, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্স প্রিন্ট, অনলাইন মিডিয়ার কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ। 

অনুষ্ঠানে ইডাফের ইডাফের সকল সদস্যবৃন্দ স্বতস্পূর্তভাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন।


আরও খবর