শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প মাদারীপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক: আক্রান্ত ৩৬৫ ছাড়িয়েছে ভিসা জট কাটেনি, যাত্রী সংকটে স্থবির দেশের বৃহত্তম স্থলবন্দর মাওলানা নাসির উদ্দীন মাতুব্বরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ক্ষোভ ও নিন্দা প্রকাশ ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, গেজেট প্রকাশ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই ফেনসিডিলের ‘হোম ডেলিভারি’ থামাল র‍্যাব: চৌগাছায় ২১১ বোতলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ ভবন নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মধুপুর শিল্প ও বণিক সমিতির সংবাদ সম্মেলন শোকের ছায়ায় চরম্বা: হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে মাওলানা আবুল কাসেমের দাফন সম্পন্ন নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান গোয়ালন্দে ওলামায়ে কেরামদের অংশগ্রহণে জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও বীমা দাবি পরিশোধ শ্যামনগর বুড়িগেয়ালিনী সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন তরুণদের মাঝেও বাড়ছে কোলন ক্যানসার, ঝুঁকি কমাবেন যেসব উপায়ে টানা ৪ দিন অতিভারী বৃষ্টির আভাস রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : শামা ওবায়েদ ফারাক্কা দিবস যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ‎সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ আটক ৩, উদ্ধার ৪ জেলে গলাচিপায় ১৫শ পিস ইয়াবাসহ নারীসহ আটক ৪

অবশেষে বেইলি ব্রীজ ভেঙে নদীতে ট্রাক পরে ড্রাইভার আহত

চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারা সীমান্তে চাঁদখালীর নদীর উপর ১৯৯৪ সালে নির্মিত বেইলি ব্রীজ পার হওয়ার সময় মিনি ট্রাক ব্রিজ ভেঙে পানিতে পরে ড্রাইভার আহত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় আনোয়ারা প্রান্ত থেকে চন্দনাইশ প্রান্তে পাড়ি দেওয়ার সময় বরকলের মাথায় এই ঘটনা ঘটে। আহত চালক চর বরমার মো. শাকিব (২২)-কে নদী থেকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২০২২ সালে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করা হলে পুরাতন ব্রীজটি পরিত্যক্ত হয়ে পড়ে। সেতুটি খুলে না নিলে চলাচলের সুবিধার্থে ঝুঁকি নিয়ে অল্প দূরত্ব পাড়ি দিতে পথচারী ও কম ওজনের যানবাহন এটি ব্যবহার করে আসছিল। গভীর রাতে চোরের দল সেতুটির নাট-বল্টু চুরি করে নিয়ে গেলে তার সক্ষমতা হারিয়ে পেলে সেতুটি। ব্রীজটিতে কোন ধরনের নোটিশ না টাঙ্গিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করায় সামনে দিয়ে ডুকে যাতায়ত করতে গিয়ে এই দূর্ঘটনা বলে জানা যায়।  

চন্দনাইশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়। 

সওজের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, নতুন সেতুটি যানচলাচলের জন্য খুলে দেয়া হলেও কেন গাড়িটি পরিত্যক্ত সেতুটি ব্যবহার করেছে সেটি খতিয়ে দেখা হবে। 


Tag
আরও খবর