অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রাশিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-03-2024 04:57:06 am

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে একটি কনসার্টে ছদ্মবেশী পোশাক পরা পাঁচজন বন্দুকধারীর গুলিতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।  


তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলা ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, যা কয়েক বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় হামলার মধ্যে একটি।


শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ছড়িয়ে পরা ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগুনের শিখা আকাশে লাফিয়ে উঠছে এবং অনুষ্ঠানস্থলের উপরে কালো ধোঁয়া উঠছে।


এর আগে রয়টার্সের খবরে বলা হয়, হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এছাড়া কারা এই হামলাকারী তাও জানা যায়নি।


বিবিসির খবরে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে উল্লেখ করেছে। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।


বিবিসি জানায়, ৫০টির বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গেছে। সেই সঙ্গে রাশিয়ার ন্যাশনাল গার্ডের বিশেষ ইউনিটের সদস্যদেরও সেখানে পাঠানো হয়েছে।

আরও খবর
6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

২ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৬ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে