রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ।।

ভোলার তজুমদ্দিনে গোয়াল ঘরে পানি দেয়ার অপরাধে এক প্রতিবন্ধী শিশুকে প্রথমে বাথরুমে, পরে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদলীপুর গ্রামের ভূলু মোল্লার প্রতিবন্ধী শিশু আব্দুল হামিদ (৫) বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় শিবপুর ১নং ওয়ার্ডে মঞ্জুর বাড়ি গিয়ে তার গোয়াল ঘরে মধ্যে পানি দেয়। এ ঘটনায় মঞ্জু ও তার স্ত্রী আছমা বেগম মিলে মারপিট করে তাদের বাথরুমে প্রতিবন্ধী শিশুটিকে আটকিয়ে রাখেন। পরে আমরা ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ডাকচিৎকার দিলে আমাদের শারীরিক প্রতিবন্ধী ছেলে হামিদ তাদরে বাথ রুমের মধ্যে চিৎকার মেরে উঠলে তার মা সাজেলা বিবি তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের বাড়ি থেকে বেড় করে দেয়। 

পরে অভিযুক্ত স্বামী-স্ত্রী প্রতিবন্ধী হামিদকে বাথরুম থেকে বের করে পায়ে সিকল লাগিয়ে বাগানে একটি গাছের সাথে বেঁধে রাখে। পরে বিকাল সাড়ে ৪টায় প্রতিবন্ধী হামিদের বড় ভাই আবু রায়হান তার ভাইকে ছেড়ে নিয়ে আসেন। অভিযোগে আরো জানা যায়, শিকল দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারপিট করায় প্রতিবন্ধী হামিদ মানসিকভাবে আরো ভেঙে পরেন।

এঘটনায় নির্যাতনের শিকার প্রতিবন্ধী আব্দুল হামিদের মা সাজেদা বিবি (৪৫) বাদী হয়ে মোঃ মঞ্জু (৪০) ও তার স্ত্রী আছমা বেগমকে (৩৫) অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর