জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

কোটচাঁদপুরে স্যালো মেশিন চুরি করতে গিয়ে গণধোলাই

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: স্যালো মেশিন চুরি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন দুই চোর। ঘটনাস্থল থেকে পালিয়েছেন আরো এক চোর। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের জগদীশপুর মাঠে। ওই দুই চোর বর্তমানে ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


জগদীশপুর গ্রামের সহিদুজ্জামান (সাগর) বলেন,বৃহস্পতিবার রাতে জগদীশপুর গ্রামের সুবল হালদারের স্যালোমেশিন খুলছিল চোরেরা। এ স্থানীয় মানুষেরা দেখতে পান। এরপর তারা চিৎকার দিলে চোরেরা মেশিন ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাদের মধ্যের দুইজন ধরে ফেলেন।ঘটনাস্থল থেকে পালিয়ে যান আরো একজন। আটকৃতরা হলেন,ঝিনাইদহ সদর উপজেলার আরাবপুর গ্রামের জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন( ৩০) আব্দুল হাকিমের ছেলে সহিদুল ইসলাম (২৮) ও পালিয়ে যায় কালিগঞ্জের সুমন হোসেন।

তারা ধরা পড়ার পর গণধোলাইয়ের শিকার হন। এতে করে গুরুতর আহত হন ওই দুই চোর। বর্তমানে তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুদ মিয়া বলেন,গতকালের ঘটনা। এটা গতকালের ডিউটি অফিসার বলতে পারবেন। তবে আমার জানামতে মামলা হয়েছে।


Tag
আরও খবর