যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে প্রধাণ অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র

আজ বেলা ১২ টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা কল্যাণ পরিষদ আয়োজিত নবীন বরণ-প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মাননীয় মেয়র ইকরামুল হক টিটু। এসময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর উদার শিক্ষা নীতির কারণে দেশের শিক্ষা গবেষণায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রাথমিক, মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে আজ পরিবর্তন দৃশ্যমান। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, সবাইকে রাজনীতি করতে হবে এমন নয়। কিন্তু সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। দেশ ও সমাজের জন্য কে ভালো কাজ করছে তা বুঝতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায়ে রাখতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবিএম রিজওয়ান উল ইসলাম, সার্বিক তত্ত্বাবধান করেন ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মেজবাহ। এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট শাহ মনজুরুল হক। ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হাসিবুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক উপ-উপাচার্য মোঃ কামাল উদ্দিন,  বায়োটেকনোলজি এন্ড  জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ডঃ মোঃ মিন্নাতুল করিম, ময়মনসিংহ ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, শেরপুর নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান জয়, ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ জয় প্রমুখ উপস্থিত ছিলেন।









Tag
আরও খবর