লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লাখাইয়ে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ।

লাখাইয়ে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ। 

লাখাইয়ে বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় লাখাই,মোড়াকরি,বুল্ল ও,বামৈ ইউনিয়নে এ চলতি মৌসুমে  ১০১ হেক্টর জমিতে ভুট্টা  র আবাদ হয়েছে। কৃষক গ্রুপের সদস্যদের সম্মিলিত প্রয়াসে ভূ্টা আবাদ করায় এ বছর লাখাইয়ে ভূট্টার আবাদ বহুগুণ বেড়েছে।কিন্তু ভুট্টা মাড়াই যন্ত্র না থাকায় বিগত বছর গুলো ভুট্টা মাড়াই করতে কৃষকদের ভোগান্তি পোহাতে হতো। 

এ অবস্থা থেকে উত্তেরনে সরকারের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাধ্যমে এ বছর ১২ টি ভূট্রা চাষী গ্রুপের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ এর উদ্যোগ গ্রহণ করে। 

কৃষক গ্রুপের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ কার্যক্রমে অংশ হিসাবে বুধবার (২০ মার্চ) দুপুর বেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ টি কৃষক গ্রুপের মাঝে ৫ মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।

ভূট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, বামৈ কৃষক গ্রুপের সভাপতি রবীন্দ্র চন্দ্র সহ সংসলিষ্ট কৃষক গ্রুপের সদস্য বৃন্দ। 

কৃষি উপকরণ বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  নাহিদা সুলতানা বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে চলমান কার্যক্রম আরো গতিশীল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছে।কৃষিতে বৈচিত্র্য আনতে ধান চাষের পাশাপাশি অন্যান্য ফসলের আবাদ বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে।

Tag
আরও খবর