চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী

জয়পুরহাটে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন ৫০-৬০ জন রোগী জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন। জায়গার অভাবে মেঝে এবং বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগীর ভিড় হওয়াতে বেডে জায়গা না পেয়ে অনেকে মেঝে, সিঁড়ির নিচে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। গত ৫ দিনে এখানে শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সী প্রায় তিন শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। রোগীর বাড়তি চাপে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। 

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সদরদার রাশেদ মোবারক জানান, হঠাৎ করেই গত পাঁচ দিন যাবৎ এখানে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এটা হয়তো শুষ্ক মৌসুমের জন্য বা বাহিরে খোলা বাজার থেকে ইফতার খাওয়ার জন্য হতে পারে এবং বর্তমানে রাস্তা ও ড্রেনের কাজ চলছে, সেখান থেকে পানির লাইন লিকিং হয়ে ড্রেনের পানি প্রবেশ করার জন্যও হতে পারে। এর প্রকৃত কারণ জানতে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছ। ওনারা মেডিকেল টিম পাঠাচ্ছেন। 

তিনি আরও জানান, হাসপাতালে ডায়রিয়া রোগীর সেবার জন্য স্যালাইন, ইনজেকশন, খাবার স্যালাইন পর্যাপ্ত রয়েছে। আমরা সাধ্যের মধ্যে রোগীরদের সবচেয়ে ভালো সেবা দিচ্ছি। 
আরও খবর