লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লাখাইয়ে পার্টনার ফিল্ড স্কুল এর উপকরণ বিতরণ।

লাখাইয়ে পার্টনার ফিল্ড স্কুল এর উপকরণ বিতরণ। 

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে পার্টনার ফিল্ড স্কুল এর উপকরণ বিতরণ করা হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নাধীন প্রকল্প পার্টনার এ আওতায় উপজেলার ৬ টি ইউনিয়ন এর প্রতিটিতে ৭ টি করে মোট ৪২ টি কৃষক গ্রুপ গঠন করা হয়েছে। প্রতি গ্রুপে ২৫ জন কৃষক। এর মধ্যে কৃষক ১৬ জন এবং কৃষাণী ৯ জন।

এ ৪২ টি কৃষক গ্রুপের মধ্যে প্রথম পর্যায়ে ৫ টি গ্রুপে ৫ টি পার্টনার ফিল্ড স্কুল স্থাপনের নিমিত্তে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ মার্চ) দুপুর বেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল এর উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মামুনুর রশীদ খান, ফারুক তালুকদার, অমিত ভট্টাচার্য্য সহ বিভিন্ন কৃষক গ্রুপের সদস্য বৃন্দ। 

এ সময় লাখাই, বুল্লা, করাব ইউনিয়নের কৃষক গ্রুপ সহ ৫ টি গ্রুপের সদস্যদের মাঝে পার্টনার ফিল্ড স্কুল এর উপকরণ বিতরণ করা হয়। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন উপজেলার প্রতিটি গ্রুপের সদস্যদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল স্থাপনের প্রক্রিয়া চলমান। এ ফিল্ড স্কুল এর মাধ্যমে কৃষকেরা হাতে-কলমে  উন্নততর কৃষি প্রযুক্তি ও আধুনিকায়ন বিষয়ে সম্যক ধারনা সৃষ্টি হবে।কৃষির উন্নয়ন ও উদ্যোক্তা কৃষক তৈরিতে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।ক্রপবা ফসল ভিত্তিক ব্লকে ব্লকে ফিল্ড স্কুল স্থাপনের ফলে গ্রুপের একাধিক কৃষক  একটি নির্দিষ্ট আবাদ করার মাধ্যমে সমলয় চাষাবাদ এর ধারনা সৃষ্টি হবে।

Tag
আরও খবর