নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

হরিজন সম্প্রদায়ের প্রথম আইনজীবী কৃষ্ণকে আইনজ্ঞদের সম্মাননা প্রদান

দেশের প্রথম হরিজন সম্প্রদায় থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় কৃষ্ণ দাসকে গাউন পরিয়ে দিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া। গত ১৪ মার্চ বিকালে চট্টগ্রাম আদালত ভবনের জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে জেলা পি.পি এড. ইফতেখার সাইমুন চৌধুরী ব্যবস্থপনায় তাঁর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁইয়া। অতিরিক্ত সরকারি কৌসুলি আজহারুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রথম যুগ্ম জেলা জজ খাইরুল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল প্রমুখ ।

প্রধান অতিথি বলেন, 'পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হয়েও কৃষ্ণ দাশ যে দৃষ্টান্ত রেখেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার এই একাগ্রতা ও কঠোর পরিশ্রম সফলতা এনে দিয়েছে। কৃষ্ণ দাশের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের। মানুষের মধ্যে কোনও প্রকার ভেদাভেদ, উঁচু-নিচু জাত বলতে বিভাজন করা কারও কাজ নয়। প্রত্যেক মানুষ সৃষ্টিকর্তার নির্দেশে পৃথিবীতে আসেন। তিনি যাকে যে পরিবার, গোষ্ঠী ও সম্প্রদায়ে পাঠান সেখানেই লালিত-পালিত হন। আমরা জন্মসূত্রে মুসলিম, অন্যজন জন্মসূত্রে হরিজন, পার্থক্য এইটুকু।'

কৃষ্ণ দাশের মা-বাবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী (সেবক)। ছোটবেলা থেকে মা-বাবার সঙ্গে তিনি ওই কাজে জড়িয়ে পড়েন। তবে এর পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান। সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দীন চৌধুরীর সহায়তায় চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ২০১৮ সালে এলএলবি (সম্মান) পাস করেন। চলতি বছর ৯ মার্চ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এলএলবি পাশ করার পর কৃষ্ণ দাশ এড. ইফতেখার সাইমুলের সহকারী হিসেবে জেলা জজ আদালতে কার্যক্রম শুরু করে। 

ফলে অনেক প্রতিকুলতা ও সংগ্রাম করে আইনজীবী হলেন হরিজন সম্প্রদায়ের কৃষ্ণ দাশ। দেশের ১৫ লাখ হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি ও আইনজীবী হিসেবে আইন অঙ্গনে পা রাখলেন তিনি। বহুদিনের স্বপ্ন সফল হওয়ায় উচ্চসিত এই তরুণ। তার পিতা চিরনজিৎ দাশ ও মাতা ছায়া দাশ ২ জনই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী। এইটাকে এক মাইল ফলক বলেছেন বিচারক ও সিনিয়র আইনজীবীরা। যেখানে প্রাথমিক পর্যায় শেষ করে জড়িয়ে পড়ে তাদের পেশায়, সেখানে কৃষ্ণ যেন অদম্য এক যোদ্ধা। কেননা অবহেলিত একটি সম্প্রদায়ের এই তরুণ যেভাবে উঠে এসেছেন যেন এক অনন্য উদাহারণ। কৃষ্ণ দাশ সাবেক সিটি মেয়র প্রয়াত মহিউদ্দীন চৌধুরী বিনা বেতনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। পূর্ণতা পেয়েছে শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর কাছে। কৃষ্ণ দাশ আইন পেশায় এগিয়ে যেতে হাইকোর্টে তালিকাভুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।  



Tag
আরও খবর