তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্রের ব্যাতিক্রমী মেলা অনুষ্ঠিত

মধুপুরে কারিতাসের  কৃষি ও খাদ্য বৈচিত্রের ব্যাতিক্রমী  মেলা অনুষ্ঠিত 

 মধুপুরে কারিতাসের কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন। 

কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক-৩ প্রকল্পের আয়োজনে জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় কারিতাসের আলোক-৩ প্রকল্পের কৃষক দলের সদস্যরা মেলায় তাদের উৎপাদিত বিষমুক্ত কৃষি ফসল নিয়ে অংশ গ্রহন করে। 

মেলায় কৃষকরা তাদের উৎপাদিত সবজি, অরহর , পঞ্চমুখী কচু, কলা, আলু, কাশাবা,বন আলু,পেঁপে,আনারস, কপি, কলা, বেগুন, নারিকেলসহ নানা ফসলের বৈচিত্র্য সাজিয়ে বসে স্টল নিয়ে। প্রাণবন্ত এ কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হোসেন। স্টল পরিদর্শন শেষে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কারিতাসের কর্মকর্তা বাঁধন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, কারিতাসের আলোক-৩ এর মাঠ কর্মকর্তা সূচনা রুয়াম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, আব্দুল হামিদ , আদিবাসী নেত্রী পিউফিলোমিনা ম্রং, নারী নেত্রী সন্ধ্যা সিমসাং,শান্তি সাংমা, কারিতাসের সুষ্ময় নকরেক, লেয়া রেমা  প্রমুখ। 

দিন ব্যাপী এ মেলার কৃষি ফসল ক্রয় করেন মেলায় আগতরা। 

এ সময় মধুপুর গড় এলাকার বিভিন্ন গ্রামের কৃষক, সাংবাদিক  শিক্ষক, কারিতাসের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকের উপস্থিত ছিলেন। 

লিয়াকত হোসেন জনী 

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি :

তারিখ : ১৭.০৩.২০২৪ খ্রি.

Tag
আরও খবর