চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন


 সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।


রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায়  উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় শিক্ষক, শিক্ষার্থী ও  নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দ র‌্যালী বের হয়ে স্থানীয় বড় বাজারের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। 


পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। 


উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল ভুষন রায়, মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।


এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


সভা শেষে কুইজ, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

Tag
আরও খবর