ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

জগন্নাথপুর-দিরাই দুই উপজেলার ভোগান্তির শেষ নাই: সেতু আছে রাস্তা নাই

সুনামগঞ্জ জেলার দুই উপজেলা দিরাই ও জগন্নাথপুর।   উপজেলার জগদল ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নে রাস্তা ছাড়াই কামারখালী নদীর উপর সেতু নির্মাণ করা হয়েছে। আগে সেতু নির্মাণ হলেও হয়নি সংযোগ সড়ক। রাস্তা না থাকায় দুই উপজেলার কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল, বাসুরী, রায়বাঙ্গালী, একতিয়ারপুর, আতবাড়ি, বড়বাড়ি, হালায়া, টংগর গ্রাম ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালী  গ্রামের সংযোগস্থলে কামারখালী নদী ও ফসলি মাঠ। দুই ইউনিয়নের  গ্রামগুলোর মানুষের চলাচলের রাস্তা নেই। সেতুর একপাশে গ্রাম অন্যপাশে গ্রাম ও ফসলী মাঠ।

স্থানীয়দের কোনও কাজে আসছে না। অথচ ফসলি মাঠের মাঝখানে নির্মাণ করা হয়েছে সেতু। ২০১৫ ইং সনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে জগদল ইউনিয়নের ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের  গ্রামগুলোর মানুষের চলাচলের জন্য সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু রাস্তা নির্মাণ করা হয়নি।

স্থানীয়রা সাংবাদিকদের জানান, ৯ বছর আগে এখানে সেতুটি নির্মাণ করা হয়েছে। রাস্তা না থাকায় এক গ্রামের মানুষ অন্য গ্রামে যেতে পারছে না। সেতু থাকলেও রাস্তা না থাকায় চলাচল করতে পারছেন না তারা। সেতুর দুই দিকে গ্রামের পক্ষ থেকে মাটি দিয়ে জমির আইলের মতো আইল দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় তাদের আরও বেশি কষ্ট হয়। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে নৌকা দিয়ে তাদের যেতে হচ্ছে। এ কারণে দ্রুত রাস্তা নির্মানের দাবি এলাকাবাসীর। 

ভুরাখালী, একতিয়ারপুর, বড়বাড়ি গ্রামের একাধিক লোকজন জানান, এই ইউনিয়নের গ্রামগুলোতে হাজার হাজার মানুষের বসবাস। গ্রামগুলোর মানুষের চলাচলের সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে এটি পানির নীচে থাকে। পানির চাপে তা বার বার ভেঙ্গে যায়। অন্তত ৫/৬ গ্রামের মানুষসহ স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ঝুকি নিয়েই রাস্তাবিহীন সেতু দিয়েই যাতায়াত করছে। অতিপ্রয়োজনীয় এ সেতু রাস্তা সংস্কার না করে সেতু দিয়ে লাভকি।

Tag
আরও খবর





6ab608d582305-250926113829.webp
জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

৩ ঘন্টা ৪৩ মিনিট আগে