বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে সরকারি চাল উদ্ধার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

গ্রেফতারকৃত উজ্জল হোসেন।

বগুড়ার আদমদীঘিতে পাচারের উদ্দেশ্যে গুদাম ঘরে রাখা খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের ১৪ বস্তা সরকারি চাল ও অবৈধ ভাবে মদ মজুত রাখা মামলার আসামী ইউনিয়ন যুবলীগের সম্পাদক উজ্জল হোসেন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় আদমদীঘি সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। উক্ত উজ্জল হোসেন আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানাগেছে।  

গত বৃহস্পতিবার ১৪ মার্চ বিকেলে আদমদীঘি উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন গোপন সংবাদের ভিক্তিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উজ্জল হোসেনের দোকানের পিছনে গুদাম ঘরে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে কালোবাজারের বিক্রির জন্য মজুদ রাখা খাদ্য অধিদপ্তরের মোড়কজাত পাটের ১৪ বস্তা সরকারি চাল প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪২০ কেজি চাল, অবৈধ ভাবে রাখা চার বোতল চোলাই মদ, মেসার্স হৃদয় এন্টারপ্রাইজ নামের মানি রিসিপ ও একটি হিসাবের খসড়া খাতা উদ্ধার করেন। এ ঘটনায় রাতেই আদমদীঘি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাদি হয়ে উজ্জল হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

একটি সুত্র জানায়, উজ্জল হোসেন দীর্ঘদিন যাবত সরকার প্রদত্ত গরীব মানুষের মাঝে বিতরণ করা ভিজিএফ, ভিজিডি ও ১৫ টাকা কেজির চাল পাচারের উদ্দেশ্যে গোপনে কিনে তার গুদাম ঘরে মজুত করে পরে বেশি দামে বাজারজাত করে আসছিল।

আদমদীঘি থানার ওসি তদন্ত একেএম মঈন উদ্দীন জানান, আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃত উজ্জল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১২ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৮ মিনিট আগে