বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-10-2022 10:18:13 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক 


উগ্র ডানপন্থি নেতা জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন। তিনি দেশটির প্রথম নারী সরকারপ্রধান। মন্ত্রিসভার সদস্যদেরও বেছে নিয়েছেন তিনি।


সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবে। এরপর আগামী সপ্তাহে পার্লামেন্টের উভয় কক্ষে আস্থা ভোটের মুখোমুখি হবেন তারা।


মেলোনি নেতৃত্বাধীন কট্টরপন্থি ব্রাদার্স অব ইতালি পার্টি দলটি গত ২৫ সেপ্টেম্বর আইনসভা নির্বাচনে জয়ী হয়। এ দল সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফরচা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট বেঁধে গত মাসের জাতীয় নির্বাচনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য দলের বাইরের জোটের সমর্থনের প্রয়োজন ছিল। এতে সমর্থন পাওয়ার মাধ্যমে ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার পেতে যাচ্ছে।
 

মেলোনির নিয়োগ ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ব্রাদার্স অব ইতালি পার্টির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এই দল আগে কখনও সরকারে ছিল না।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির ৬৮তম সরকারের প্রধান হচ্ছেন মেলোনি। এ সরকার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রশাসনের স্থলাভিষিক্ত হবে। 


মেলোনিকে এখন মন্দার হুমকি, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেন যুদ্ধকে ঘিরে একটি ঐক্যফ্রন্ট গঠন করার মতো কঠিন সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।


শুক্রবার রাজধানী রোমের কুইরিনালে প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করেন মেলোনি। এরপর প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তা উগো জাম্পেত্তি বলেন, ‘মেলোনি নির্দেশ মেনে তার মন্ত্রীদের তালিকা জমা দিয়েছেন।’


মেলোনি ছয় নারীসহ তার মন্ত্রিসভার ২৪ জনের তালিকা প্রকাশ করেছেন। ব্রাদার্স অব ইতালির রাজনীতিকরা মন্ত্রিসভার নয়টি পদ পাচ্ছেন আর লিগ ও ফরচা পার্টি উভয়েই পাঁচটি করে পদ পাচ্ছেন, টেকনোক্রাটরা পাবেন বাকি পাঁচটি পদ।


অর্থমন্ত্রী হচ্ছেন লিগের জাংকার্লো জর্জিয়েত্তি আর ফরচা পার্টির আন্তোনিও তইয়ানি সামলাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়।


আগে ধারণা করা হলেও বার্লুসকোনি (৮৬) মন্ত্রিসভায় কোনো ভূমিকা নেননি, তিনি সেনেটে বসবেন। আর লিগের নেতা সালভিনি উপ-প্রধানমন্ত্রী ও অবকাঠামো মন্ত্রীর দায়িত্ব নেবেন।


প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেওয়ার আগে রবিবার বর্তমান প্রধানমন্ত্রী দ্রাঘির থেকে মেলোনির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।


মেলোনি এক ফেসবুক বার্তায় বলেন, ‘আমরা ইতালি শাসন করতে প্রস্তুত। আমরা সচেতনতা ও দক্ষতার সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করব।’

আরও খবর






6ad3adc1cb7fd-171026111753.webp
দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ

১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে


6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে