যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

বশেমুরবিপ্রবি ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন নেতৃত্বে মিকাইল- রহমত উল্লাহ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মকর্তাদের সংগঠন ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মিকাইল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এইচ এম রহমত উল্লাহ বিজয়ী হয়েছেন।


গত ০৬ মার্চ ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন এর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। উক্ত তফসিল অনুযায়ী গত ১১ মার্চ মোট ৩০ (ত্রিশ)টি মনোনয়ন ফরম বিক্রি হয়। উক্ত বিক্রিত ৩০ (ত্রিশ)টি মনোনয়ন ফর্মের মধ্যে প্রাপ্ত মনোনয়ন ফর্ম যাছাই-বাছাই করে নিয়মানুযায়ী প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ১২ মার্চ ১৫ (পনেরো)টি মনোনয়ন ফর্ম জমা পড়ে এবং ১৪ মার্চ কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। এমতাবস্থায় প্রত্যেক পদে একক প্রার্থী থাকায় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচনি কমিশনার মোহাম্মদ নাছিরুল ইসলাম।


অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,সহ-সভাপতি-১ ফারজানা ইসলাম,সহ সভাপতি-২ শেখ মশিকুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক-১ এস এম মাহাবুবুল হাসান,যুগ্ম-সাধারন সম্পাদক-২মোহাম্মদ আবুল কাশেম,অর্থ সম্পাদক আতিয়ার রাসুল,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুমিত,দপ্তর সম্পাদক ফাহাদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মিঠুন ঠিকাদার,কার্যনির্বাহী সদস্য সরাফত খান,তরিকুল ইসলাম,মোঃ আব্দুল কাদের শাকিল,মোঃ তারেকুর রহমান,তৌকির আহমেদ চৌধুরী।

Tag
আরও খবর