শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

বৃহস্পতিবার দেশে ফিরবেন রাষ্ট্রপতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2024 05:44:43 am

লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার (১৪ মার্চ) দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


বুধবার (১৩ মার্চ) সকালে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো দৈনিক কর্মসূচি থেকে এ তথ্য জানা গেছে। সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বহন করা বিমানটি অবতরণ করবে।


এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে ১০ দিনের সফরে গত ৩ মার্চ ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান। প্রথমে তিনি সংযুক্ত আরব আমিরাত যান।


গত ৫ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্যের লন্ডনে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।


লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো. আশেকুন্নবী চৌধুরী জানিয়েছিলেন, রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ৫ মার্চ দুবাই থেকে স্থানীয় সময় সাড়ে ৪টায় লন্ডনে পৌঁছান। এর আগে ওইদিন দুপুর সাড়ে ১২টায় (স্থানীয় সময়) দুবাই থেকে যাত্রা শুরু করেন।


তিনি জানান, লন্ডনের পৌঁছানোর পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেমব্রিজ শহরে যান। সেখানে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে তাকে অভিবাদন জানান।


এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, কেমব্রিজ আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান পাপ্পু ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর