জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

বৈলতলীতে আগুন পুড়ে গেছে ১১ গরু,

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা বৈলতলীর একটি গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে গেছে এক খামারির ১১টি গরু। দিনদুপুরে গরুগুলো বাঁচাতে গিয়ে কৃষকের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার বৈলতলী ২নং ওয়ার্ড বুড়ির দোকান্থ আবদুল গফুরের ছেলে মো. ইমন হোসেনের খামারে সকাল ১১টার দিকে আগুন লাগে। এই সময় আগুন দেখতে পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে নেভাতে ১১টি গরু জ্যান্ত পুড়ে যায়। ইমন হোসেন জানান, দুশমনি করে খামারে আগুন লাগিয়ে দিয়েছে শত্রুরা। এতে তার ২০/২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ১৫ লক্ষ টাকা ঋণ নিয়ে গরু মোটা-তাজা করণ ব্যবসায় বিনিয়োগ করে। তাই তার ক্ষতি করায় থানায় মামলা করবেন বলে জানান তিনি। সে কৃষি কাজ করে এত টাকার ঋণ কিভাবে শোধ করবে তা কান্না জড়িত কণ্ঠে বলতে বলতে অজ্ঞান হয়ে যায়। সাহায্যের জন্য ফার্য়ার সার্ভিসকে ফোন করা হলে স্টেশন মাস্টার মো. আরিফুজ্জামান শেঠ ও সহকারি স্টেশন মাস্টার মো. সাবের আহমদের নেতৃত্বে একদল ফায়ার কর্মী ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলায় তাদের কিছু করতে হয়নি জানান ফায়ার ফাইটার মোশারফ হোসেন। তিনি আরোও জানান, এই বিষয় নিয়ে তারা কোন কাজ না করায় তদন্ত রিপোর্ট করতে হচ্ছে না বলে আগুনে সূত্রপাত নির্ণয় করতে হয়নি। চেয়ারম্যান এস এম সায়েম জানান, আগুনে খামারে ভিতরে বেশি পুড়ে যাওয়ায় সন্দেহ হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে গোয়াল ঘরের চালের একপাশে বেশি পুড়ে যাওয়ায় তারা দুশমনি হিসেবে নিচ্ছে বলে জানান তিনি। চন্দনাইশ থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত জানান, ৯৯৯ ফোন পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে তারা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Tag
আরও খবর