টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক

আশ্রয় নেয়া ১১৭ বিজিপিকে ফেরানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-03-2024 10:23:00 am

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে নতুন করে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের ১১৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। তাদের আগের মতোই আলোচনার মাধ্যমে নিজেদের দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


মঙ্গলবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


মিয়ানমারের কয়েকজন সাধারণ নাগরিক বাংলাদেশে ঢোকার চেষ্টা করলেও তাদের ফেরত পাঠানো হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।


এর আগে ফেব্রুয়ারি প্রথম দিকে কয়েক দফায় অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জন। বিজিপি ছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের সেনা সদস্য, শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশের সদস্য ছিলেন। ১৫ ফেব্রুয়ারি তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


এদিকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে বলে দাবি করেছেন হাছান মাহমুদ। তিনি বলেন, এটাই সরকারের শক্তি।


ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করতে না পারে, এজন্য সরকার সামগ্রিক বাজার ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও খবর