যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়েছে ২৫টি দোকান

লক্ষ্মীপুরের রামগতি বাজার ও চরগাজীর জয়নাল মিয়ার তেমুহানীতে ভয়াবহ অগ্নিকান্ডে  পুড়েছে ২৫টি  দোকান। এতে করে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি টাকার বেশি। বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রেপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ফামের্সী,মুদি দোকান,ইলিকট্রনিক ও মনোহারী দোকান।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, সোমবার ভোররাতে চরগাজীর জয়নাল মিয়ার তেমুহানীতে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকানের সর্ম্পূন মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ব্যবসায়ীদের সহযোগিতায় ঘন্টাব্যাপী  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর আগে রামগতি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে ৫টি দোকান। দুইটি জায়গায় অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়।


চরগাজী ইউপির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম সুমন বলেন, দুইটি জায়গায় অগ্নিকান্ডে পুড়েছে ২৫টি ব্যবসা-প্রতিষ্ঠান। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জয়নাল মিয়ার তেমুহানীর ব্যবসায়ীরা। সেখানে ২০টি দোকান পুড়ে যায়।


লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময় মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। বৈদ্যৎুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতির নিরুপনের কাজ চলছে।

আরও খবর