শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় একুশে পদক ভুষিত অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

শিক্ষায় একুশে পদকে ভুষিত রাঙ্গুনিয়ার সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোবোধি মহাথের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলা সদরের ইছাখালী এলাকায় কাপ্তাই সড়কের পাশে রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচী করা হয়। একজন প্রাজ্ঞ মানুষের ওপর হামলা ভিক্ষু সমাজের জন্য লজ্জা ও অপমানজনক। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী জানিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য এরশাদ মাহমুদ। উদ্বোধনী বক্তব্য দেন নন্দশ্রী ভিক্ষু। সুজিত তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া বৌদ্ধ খৃষ্টি প্রচার সংঘের সভাপতি জ্ঞানবংশ মহাস্থবির, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিক্ষক রঞ্জন বড়ুয়া, স্থপতি বিজয় শংকর তালুকদার, শিক্ষক বিষু কুমার বড়ুয়া, পৌঁর আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর মো. জসিম উদ্দিন শাহ, জালাল উদ্দীন, আবুল কাশেম, নজরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেতা পলাশি মুৎসুদ্দি, নিলুপা ইয়াসমিন, অভিজিৎ তালুকদার পাপেল, বৌদ্ধ ভিক্ষু দীপানন্দ থের, রূপানন্দ থের, সত্যানন্দ থের, উ.সুবর্ণ থের, সুদত্ত বড়ুয়া, শিক্ষক অরুণ বড়ুয়া, সমর বড়ুয়া, শুক্লা মুৎসুদ্দি, আশিষ বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া সেতু, সুব্রত বড়ুয়া, ক্লিনটন বড়ুয়া, রাজন তালুকদার শিবলু, রাজু বড়ুয়া, জিশু বড়ুয়া, শিক্ষক নেতা মো. ইউসুফ, ধীমান বড়ুয়া, বিপন বড়ুয়া, সানি বড়ুয়া, অর্পন বড়ুয়া, অমিত বড়ুয়া রাজিব, রাজন বড়ুয়া, মনিলাল তালুকদার প্রমুখ। মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা ব্যানারে বিভিন্ন স্তরের বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, মানবাধিকার ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গত শুক্রবার (৮ মার্চ) সকালে নগরের নন্দনকানন বৌদ্ধ বিহারে রাঙ্গুনিয়ার সন্তান ড. জিনবোধি ভিক্ষুর উপর অতর্কিত হামলা করা হয়েছে দাবী করে এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়।

Tag
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৭ ঘন্টা ২১ মিনিট আগে