মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে সাকিব-রোকন।

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস) এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৩-২৪) গঠন করা হয়েছে। সোমবার দুপুরে বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন এই কমিটি ঘোষণা করেন। ৬ষ্ঠ আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এসএম মাহবুবুল আলম, ডিবেটিং সোসাইটি'র পরিচালক প্রফেসর সায়মা ফিরোজ, উপ পরিচালক শাহনাজ কাওসার, সাবেক সভাপতি ও উপদেষ্টা জাফর ইকবাল, সদ্য সাবেক সভাপতি আরিফ ফারহান খান ও সাধারণ সম্পাদক ইহ্তি শামুন।


  ২০২৩-২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন সাকিব আজ নাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোকোনুজ্জামান সাদী। এছাড়াও ইসরাত জাহান ইলা সহ সভাপতি, মুদাচ্ছির হোসেন জামিল যুগ্ম-সাধারণ সম্পাদক, রাবেয়া বর্শিরি সাথী সাংগঠনিক সম্পাদক, বিএম তাসমিয়া তামিম অর্থ সম্পাদক, তানভীর আহমেদ খান দপ্তর সম্পাদক, মো. শওকত জামিল কার্যনির্বাহী সদস্য, মো. শামিম মিয়া কার্যনির্বাহী সদস্য, সাব্বির আহমেদ কার্যনির্বাহী সদস্য, জুবায়ের ইবনে আহমেদ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।


   উল্লেখ্য, ২০২৪ এর আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও রানার্সআপ হয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও উচ্চমাধ্যমিক পর্যায় চ্যাম্পিয়ন হয়েছে টিম প্রলয় শিখা ও রানার্সআপ হয়েছে টিম বিচিত্রা।


চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট ও বিশেষ উপহার দেয়া হয়।

আরও খবর




6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৬ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে