শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।

রাজবাড়ীর গোয়ালন্দে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।

রাজবাড়ীর গোয়ালন্দে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।


মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:


দৌলতদিয়া আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাব আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


১০ মার্চ (রবিবার) রাত ৮ টায় তোরাপ শেখের পাড়ায় মধ‍্যরাত পর্যন্ত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় লাল তীর সীড লিমিটেড দল টসে জয়লাভ করে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন। ব‍্যাট করতে নেমে ১২ ওভার ব‍্যাটিং করে ২ উইকেটের বিনিময়ে ১৪২ রান করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে ইউনাইটেড সীড কোম্পানি দল ১৪৩ রানের জবাবে ব‍্যাট করতে নেমে ১২ ওভার ব‍্যাটিং করে সব কয়টি উইকেট হারিয়ে ৮৮ রান করতে সক্ষম হয়। ফলে লাল তীর সীড দল ৫৪ রানে জয় লাভ করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে ম‍্যাচ সেরা নির্বাচিত হন চ‍্যাম্পিয়ন দলের বিপু, সর্বোচ্চ উইকেট সংগাহক নির্বাচিত হন সহীদুল ইসলাম, সর্বোচ্চ রান সংগ্রাহক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ‍্যাম্পিয়ন দলের আসিফ, সেরা ক‍্যাচের পুরস্কার পান আকাশ ও রাসেল।


ফাইনাল খেলায় আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. হানিফ শেখ'র সঞ্চালনায় সভাপতি মো. রজব আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলিশ, দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রুহুল আমীন লাল, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল, আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ুন আহমেদ প্রমুখ।


ফাইনাল খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা।


খেলার ধারা বিবরণীতে ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ও সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীর সাধারণ সম্পাদক রেজাউল মুন্সী।


উপস্থিত অতিথিবৃন্দ চ‍্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।  


টুর্নামেন্টের আহবায়ক হুমায়ুন আহমেদ জানান, এমন একটি টুর্নামেন্ট আয়োজন সফল করতে আদদ্বীন-আয়াত স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও খবর