জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।


রবিবার (১০ মার্চ) সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কেএম সালেহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান(বিপিএম-সেবা)।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জেএম রশীদুল আলম রশীদ, শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক রেজাউল ইসলাম রাজু,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইন্স চেয়ারম্যান আরতি দত্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ, প্রবীন সাংবাদিক বিমল কুমার সাহা, সিনিয়র সাংবাদিক এম সাইফুল মাহমুদ ও সাংবাদিক অরিত্র কুণ্ডু।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন।


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, বাংলাদেশ প্রতিদিন একটি আলোকবর্তিকা। যার মাধ্যমে মানুষ, সমাজ ও দেশ আলোকিত হচ্ছে। দেশের এই শীর্ষ দৈনিকটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। একটি পত্রিকা যে সমাজের সব শ্রেনীর মানুষের নির্ভরতার জায়গা হতে পারে, তা বাংলাদেশ প্রতিদিন প্রমাণ করেছে। এছাড়া এই পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সকল শ্রেনী পেশার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পাঠকনন্দিত এই পত্রিকাটি আগামী দিনে আরো সমৃদ্ধি লাভ করবে বলে আমি প্রত্যাশা করি। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

Tag
আরও খবর