চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদন্ডের আদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে পরকীয়া প্রেমের জেরে স্বামীকে হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃত্যুদন্ড ও একইসাথে প্রত্যককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এ রায় দেন। 

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, মহব্বতপুর দূর্গাপুর গ্রামের মোখলেছার রহমান বগার মেয়ে মোছাঃ জোৎসনা বেগম ও দাশড়া খানপাড়া গ্রামের মোঃ বুলু মিয়ার ছেলে মোঃ শাহীন মিয়া ওরফে বাবু।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম জোৎনা বেগমকে বিয়ের কিছুদিন পর থেকে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। ওই সময় তার স্ত্রী শাহিন মিয়া বাবুর সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়লে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। 

তারই জের ধরে ২০১৫ সালের ৯ নভেম্বর বিকেলে আসামীরা জামিরুলকে শ্বাসরোধে হত্যা করলে  নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলাটির দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এ রায়ের সত্যতা সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।
আরও খবর