হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

নিজ নির্বাচনী এলাকায় সদরে বরণ করে নিলেন নূরুন নাহার বেগম এমপিকে


জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য (সংরক্ষিত) নূরুন নাহার বেগমকে  (গতকাল ১০ই মার্চ)  সদরে বরণ করে নিলেন নিজ নির্বাচনী এলাকার জাতীয় পার্টির  নেতা- কর্মী,আত্মীয়-স্বজনসহ  সাধারণ জনগণ ।নিজ এলাকায় আসবেন এমন খবরে নেতাকর্মীরা নিজ উদ্যোগে  মাইক্রো ও মোটরসাইকেল যোগে সৈয়দপুর বিমানবন্দরে গ্রহণ করতে আসেন নূরুন নাহার বেগম এমপি'কে । বিমানবন্দরে আসা মাত্রই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নেতাকর্মীরা। সংসদের ছোট ভাই -মোঃ নওশাদ জামান দুলু বলেন - নূরুন নাহার বেগম আপা ও আমাদের পরিবার  সব সময় এ এলাকা মানুষের জন্য সেবামূলক কাজে অংশগ্রহণ করেছি, আগামীতেও এ কার্যক্রম বহমান থাকবে ।    জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন  -বেগম আপা জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ । দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও তিনি জনগণের সাথে যেভাবে সম্পর্ক বজায় রেখেছেন আশা করি সংসদ সদস্য হয়েও একইভাবে সম্পর্ক বজায় রাখবেন । নেতাকর্মীদের সাথে তার  বন্ধুত্বপূর্ণ আচরণ  নিঃসন্দেহে  ভালো কাজ । নেতাকর্মীরাও তিনাকে শ্রদ্ধার দৃষ্টিতে সবসময় দেখেন। জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন ।এ সময় সংসদ নূরুন নাহার বেগম বলেন - মৃত্যুর আগ পর্যন্ত আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও -২ সহ এদেশের মানুষের জন্য কাজ করতে চাই । এদেশে স্বাধীনতাকামী মানুষের স্বপ্ন বাস্তবায়নে আমার জীবন উৎসর্গ করে যেতে চাই ।

Tag
আরও খবর