শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‌্যালি

সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‌্যালি

"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মাট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, রেডক্রিসেন্ট এনজিও কর্মকর্তা কর্মী সুধীজনকে নিয়ে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন আলোচনা  সভা ও বর্ণাঢ্য  র‌্যালি  অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(১০ মার্চ ২৪) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন করে এর আগে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। পরে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আখতারুজ্জামান, 

অনুষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি তার বক্তব্যে  বলেন,জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। দুর্যোগ মোকাবলায় আমাদের সম্মিলিত ভাবে কাজ করেেত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দুর্যোগ সহনীয় ব্যবস্থা গড়ে তুলেছে সরকার। দুর্যোগ বলে আসেনা। যে কোন মুহুর্তে এসে বড় ধরনের ক্ষতি করতে পারে।

তাই সবাইকে সচেতন থাকতে হবে। যাতে ক্ষতি কম হয়। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ও জনসাধারণের মাঝে ফায়ার সার্ভিসের  প্রশিক্ষণের মাধ্যমে সকলকে বাস্তব জীবনে কাজে লাগালে ক্ষতির পরিমান কম হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা  আখতারুজ্জামান তিনি বলেন, এ দেশে অনেক প্রকৃতি দুর্যোগ হয়ে থাকে। তাই আমাদের সর্বদা প্রস্তুত থাকা দরকার। যাতে আমরা নিজেরা নিরাপদে থাকতে পারি এবং অন্যদের প্রস্তুত থাকতে সচেতন করতে পারি।’ এবং দুর্যোগের ক্ষয় ক্ষতি কমাতে হলে আগাম প্রস্তুতি থাকতে হবে। সঠিক সময়ে মানুষকে বার্তা পৌঁছানো এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারলে জান ও মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা  মন্নান, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এস এম  সামিউল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট  বীরমুক্তিযোদ্ধা আবু  ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর