টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক

'ভিক্ষা না করে জীবনে সবচেয়ে বড় ভুল পড়াশোনা করা' - আক্ষেপ রায়হানের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রায়হানের ফেসবুক থেকে নেওয়া

আমার জীবনে সবচেয়ে বড় ভুল মনে হয় ভিক্ষা না করে পড়াশোনা করেছি।


পড়ালেখা না করলে অন্তত না খেয়ে থাকতে হতো না, মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করলাম, ছোটকাল থেকে সামাজিক কাজ করলাম, প্রফেশনাল পর্যায়ে গিয়ে যেন পিছিয়ে না পড়ি তার জন্য নিজেকে যতটুকু পারি স্কীলআপ করলাম এবং নিজেকে প্রোএক্টিভ রাখার জন্য অযথা একটা সেকেন্ড সময় নষ্ট করলাম না।

জীবনে ২৭ বছর সংগ্রাম করলাম কারো সাহায্য ছাড়া।


অথচ এখন জীবিকার তাগিদে যখন চাকরীর জন্য বড় বড় টাই পড়া লোকের সামনে নিজেকে উপস্থাপন করি, তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হলেও তারা মনে করে আমি কিভাবে কাজ করবো, আমি তো স্পেশাল, ফাইলপত্র কিভাবে ঠিক রাখবো, কম্পিউটারের কিভাবে টাইপিং করবো সহ সব বা* মার্কা প্রশ্ন।  


আমার যে মানসিক শক্তি দিয়ে সকল কাজ করার এভিলিটি দেখইয়েছি এবং দেখাতে পারবো এটা তারা বুঝেও না বুঝার ভান করে। 


আজকে পড়াশোনা না করলে ব্যাংকে ১০ লক্ষ টাকা অন্তত জমা থাকতো, এমন এক চিপায় পড়লাম খেতে পারছি না বিষ, না পারছি এদের ধরে এনে মাথায় আঘাত করে বুঝাতাম পারি কিনা দেখ।


তাহলে কি জীবন থেকে এতগুলো বছর অর্থহীনভাবে পড়াশোনার জন্য নষ্ট হয়ে গেলো?

Tag
আরও খবর