জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সান্তাহার স্টেশনে দোকানীকে মারধর ও নেশার ইনজেশনসহ আটক দুইজনের জেল-জরিমানা

দণ্ডপ্রাপ্ত দুই জন।

আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশন প্লাটফরমে নেশাগ্রস্থ্য হয়ে দোকানীকে মারধর করার অপরাধে ও ট্রেনে নেশার ইনজেকশনসহ আটক দুই ব্যক্তির বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলন, আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আল আমিন (২৫) ও সিরজগঞ্জ জেলার সদরের গোয়ালা এলাকার হাতেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫)। 

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৭মার্চ) রাতে সান্তাহার স্টেশনের ২নম্বর প্লাটফরমে নেশাগ্রস্থ্য হয়ে মাতলামি করে এক দোকানীকে মারধর করার সময় আটক আল আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা এবং ঢাকা থেকে ছেড়ে আসা প গড়গামী আন্ত;নগর প গড় এক্সপ্রেস ট্রেনে মাদক সেবন করে এসি বগিতে এক যাত্রীর ভ্যানেটি ব্যাগ চুরি করার সময় আটক আশরাফুল ইসলামের দেহতল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ইজিয়াম নেশার ইনজেকশন ও সিরিজ উদ্ধার করা হয়। উক্ত আশরাফুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন।

রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর