ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও আজ হুমকিতে: বাইডেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2024 09:46:17 am

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাতির উদ্দেশে নিজের শেষ ভাষণ দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। কৌতুক দিয়ে বক্তৃতা শুরু করার পর, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ শুরু করেন তিনি। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ‘আক্রমণের’ মুখে রয়েছে বলেও সতর্ক করেন তিনি।


নাটকীয়ভাবে ভাষণের শুরুতেই বাইডেন বলেন যে, তিনি ‘কংগ্রেসকে জাগিয়ে তুলতে এবং আমেরিকান জনগণকে বিপদের বিষয়ে সতর্ক করতে’ চান।


তিনি বলেন, ঘরে (যুক্তরাষ্ট্র) গণতন্ত্র ও স্বাধীনতা আজ আক্রমণের শিকার হয়েছে। পরিস্থিতি যা জটিল করে তুলেছে তা হলো, স্বাধীনতা ও গণতন্ত্র আজ দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রেই আক্রমণের মুখে রয়েছে।


এ বক্তব্যের পরই ট্রাম্প ও তার দলের বিষয়ে কথা বলা শুরু করেন বাইডেন। বলেন, রিপাবলিকানরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নত হলেও , আমি মাথা নত করব না।


যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া সমালোচনাও করেন বাইডেন।


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন। ট্রাম্পের এই অবস্থানকে ‘বিপজ্জনক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন বাইডেন।


যদিও বক্তব্যে ট্রাম্পের নাম উল্লেখ করেননি বাইডেন। বরং বারবার তাকে ‘আমার পূর্বসূরি, একজন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন।


বাইডেন ন্যাটো ও ইউরোপীয় নিরাপত্তার প্রতি অব্যাহত অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, যদি ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র দূরে চলে যায়, তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে। আমরা সরে যাব না।


এসময় মার্কিন আইনপ্রণেতাদের এক হওয়ার আহ্বান জানিয়ে, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষা করতে বলেন বাইডেন।


আরও খবর