চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জয়পুরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ প্রতিপাদ্যে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জয়পুরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে শুক্রবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জয়পুরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লুন নাজমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ, পাঁচবিবি এন এম বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মেহের নিগার শিউলী।

আলোনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের পর জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে নারী দিবস পালন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিবছর দিবসটি পালনের উদ্দেশ্য হলো নারী আন্দোলনের ফলে বিশ্ব ও জাতীয় পর্যায়ে নারীর অর্জনকে তুলে ধরে উন্নয়নের পথে বিরাজমান প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে করণীয় নির্ধারণ করা।


আরও খবর