তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

নেত্রকোণায় শিশু ধর্ষণ, মামলার রায়ে যুবকের যাবজ্জীবন

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 21-10-2022 09:45:46 am


নেত্রকোণায় শিশু ধর্ষণ মামলার রায়ে ধর্ষক মো. ইব্রাহীম (২৩) নামের যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নারী ও নির্যাতন দমন ট্রাইব্যালের বিচারক। রায়ের সাথে সাথে আসামীকে আটক করে কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যালের বিচারক মোহাম্মদ ইফতেখার বিন আজিজ। সাজাপ্রাপ্ত ইব্রাহীমকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা।


সরাকার পক্ষের আইনজীবী ছিলেন, জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল আদালতের পিপি এডভোকেট রাসেল আহম্মদ খান। তিনি জানান, আটজন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় দেন।


মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০১৫ সনে ৩ রা মার্চ বাজার থেকে বাবা সদায় কিনে শিশুটিকে বাড়ি পাঠান। সন্ধ্যা হয়ে যাওয়ায় পথিমধ্যে ইব্রাহীম ওই শিশুকে আটকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করে বাড়ি গিয়ে বললে মা সহ আত্মীয়রা শিশুটিকে বাবার কাছে বাজারে নিয়ে যাওয়ার পথে ইব্রাহীমকে পেয়ে স্থানীয়রা আটক করে। অন্যদিকে শিশুটিকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করে এবং শিশুর বাবা বাদী হয়ে ওইদিন আটপাড়া থানায় ওই যুবককে আসামি করে মামলা দায়ের করেন। ওই বছরের ২৩ জুন পুলিশ আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে।


এদিকে আটক হওয়া আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাইরে থাকলেও রায় হবার সাথে সাথে তাকে আটক করে আদালতের পুলিশ। পরে জেল হাজতে পাঠানো হয়।

আরও খবর