সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

ঘাটাইল ব্রাহ্মণশাসন সরকারি কলেজে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ পালিত

ছবি-ঘাটাইল ব্রাহ্মণশাস সরকারি কলেজের অধ্যক্ষ ও সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন।

ঘাটাইল ব্রাহ্মণশাসন সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদা ভাবগাম্ভীর্যে আজ (৭ই মার্চ-২০২৪ তারিখে) বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চ- প্রদত্ত কালজয়ী ভাষণের স্মরণেঐতিহাসিক ৭ই মার্চ দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রারম্ভে শহীদের স্মরণে মিনিট নিরবতা পালন করা হয়। এর পর আলোচনার প্রথমেই ৭ই মার্চ ভাষণের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

অত্র কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-কর্মচারী ছাত্রছাত্রীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ৭ই মার্চ ভাষণ দিবসের আলোচনা সভায় সভাপতিত্বর করেন অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. ইয়াকুব আলী, বিশেষ অতিথি ছিলেন উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক শাহানা আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ শরীফ সিদ্দিকী।

৭ই মার্চ ভাষণ উপলক্ষে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে আলোচকবৃন্দ বাঙালি জাতির ইতিহাসে ঐতিহাসিক এই ভাষণের তাৎপর্য তুলে ধরেন। উক্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগরে প্রভাষক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ শরীফ সিদ্দিকী, বাংলা বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক শাহানা আক্তার, সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের ইংরেজি বিভাগে প্রভাষক .. বজলুল কাদির রতন

বাঙালির অধিকার আদায়ের সকল গণতান্ত্রিক প্রচেষ্টা নিষ্ফল হবার প্রেক্ষিতে বঙ্গবন্ধু, তাঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাংলার নিষ্পেষিত মুক্তিকামী জনগণকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন আলোচকবৃন্দ আরো মন্তব্যে বলেন, বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব এবং ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ সমগ্র বাঙালি জাতিকে যেভাবে স্বাধীনতা সংগ্রামে একাত্মা করেছিল, বিশ্বের ইতিহাসে তা একান্তই বিরল। আর সেজন্যেই ইউনেস্কো ভাষণটিকে মানবজাতির একটি প্রামাণ্য ঐতিহ্য হিসেবেমেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারেঅন্তর্ভুক্ত করেছে।

পরিশেষে, অধ্যক্ষ উপস্থিত সবাইকে ৭ই মার্চের ভাষণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং ঐক্য সংকল্পের মাধ্যমে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশের জন্য কাজ করার আহ্বান জানান এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারবর্গ, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা করে সমাপনী ঘোষণা করেন।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে