বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

জনভীতি থেকেই সরকার বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-10-2022 08:11:01 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক 


খুলনায় শনিবার অনুষ্ঠেয় সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনভীতি থেকেই সরকার বিএনপির সভা-সমাবেশে বাধা দিচ্ছে।


রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে এ কথা বলেন দলটির মহাসচিব। 


পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল শনিবার খুলনায় বিভাগীয় সমাবেশ করার কথা রয়েছে বিএনপির। 


মির্জা ফখরুল বলেন, সরকার জনভীতি রোগে ভোগে। মানুষ দেখলেই ভয় পায়। যে কারণে তারা নির্বাচনগুলোও ওভাবে করে, যাতে করে জনগণকে বাদ দিয়ে করা যায়। সেই পদ্ধতিতে নির্বাচন করে। রাষ্ট্রও চালাতে চায় তারা মানুষকে বাদ দিয়ে। রোগটাই তাই। যে কারণে আজ তারা ভয় পাচ্ছে। এভাবে যদি জনগণ জেগে ওঠে, গণ-অভ্যুত্থান সৃষ্টি হবে। তখন তাদের অত্যন্ত ধিক্কৃত অবস্থায় সরে যেতে হবে, বলেন তিনি।


খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের দমনপীড়ন থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, এ সমাবেশকে কেন্দ্র করে খুলনায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যে বাসায় আছেন, সেখানে পুলিশ তল্লাশি চালায়। 


বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, এ সমাবেশকে কেন্দ্র করে খুলনায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যে বাসায় আছেন, সেখানে পুলিশ তল্লাশি চালায়।


সেখান থেকে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি। মির্জা ফখরুল আরও দাবি করেন, আজ খুলনা শহরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা রামদা, অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করছে। 


বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে আমরা যদি না সরাতে পারি তাহলে দেশের অস্তিত্ব থাকবে না। এরা গণতন্ত্রের কথা বলে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। বাসমালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এখন শুনছি রেলও বন্ধ করা হচ্ছে। 


বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের এই সরকার, যাদের জনগণের সঙ্গে সম্পর্ক নেই। অনির্বাচিত এই সরকার টেলিভিশন, বক্তৃতায় সারাক্ষণ ঢাকঢোল পেটাচ্ছে। দুর্ভাগ্য আমাদের, এই ধরনের একটি গণবিরোধী শক্তি আমাদের শাসন করছে। 


তিনি সরকারের এহেন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি দলের গ্রপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। 


মির্জা ফখরুল খুলনা সমাবেশকে নির্বিঘ্নভাবে করতে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাধা দিলে এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। 

আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে