বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার


বরগুনার তালতলীতে নিখোঁজের এক দিন পরে পুকুর থেকে মো.মুসা(৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার(০৫ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার ছোটআমখোলা এলাকায় বাড়ির পাশে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুসা উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোটআমখোলা এলাকায় সোহাগের ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ ছিল শিশু মো. মুসা। দিনভর তার স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। তবে কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। পরে ওই দিন রাত সাড়ে দশটার দিকে পটুয়াখালি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুরে উদ্ধার অভিযান চালায়। তবে শিশুটির সন্ধান না পেয়ে রাত একটার অভিযান সমাপ্ত করে চলে যায়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়ির লোকেরা।


তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু গতকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল তাই তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে অন্য কোনোভাবে যদি মৃত্যু হয়ে থাকে সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে।

আরও খবর