বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে গৃহবধূর আত্মহত্যা, স্বামী ভাসুরের বিরুদ্ধে মামলা

মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

বগুড়ার আদমদীঘিতে স্বামীর নির্যাতনে লাভলী বেগম ওরফে লিবেন (৩৩) নামের এক গৃহবধূ গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে লাভলীর পিতার দাবী মেয়ের জামাই নির্যাতন ও ভাসুরে প্ররোচনায় তার মেয়ে আত্মহত্যা করেছে। মৃত লাভলী বেগম আদমদীঘি সদর ইউপির তালশন গ্রামের মাছ ব্যবসায়ী আবুল কাশেরে স্ত্রী ও দুই সন্তানের জননী। গত মঙ্গলবার (৫মার্চ) বেলা সাড়ে ১১ টায় তালশন গ্রামে স্বামীর শয়ন ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এ ঘটনার পর থেকেই লাভলীর স্বামী আবুল কাশেম গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় লাভলী বেগমের বাবা আনছার আলী বাদি হয়ে জামাই আবুল কাশের ও তার ভাই দুলাল মন্ডলের বিরুদ্ধে থানায় আত্মহত্যায় প্ররোচিত সংক্রান্ত একটি মামলা করেন।  
পুলিশ ও স্থানীয়রা জানান, আদমদীঘি উপজেলার তালশন গ্রামের তাছের আলীর ছেলে আবুল কাশেমের সাথে একই উপজেলার উথরাইল জাহানাবাজ গ্রামের আনছার আলীর মেয়ের প্রায় ১৫ বছর পূর্বে বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে সংসার জীবনে তাদের কলহ লেগেই থাকতো। গতকাল মঙ্গলবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে আবারো কলহ ও লাভলী বেগমকে শারীরিক নির্যাতন করে। বেলা সাড়ে ১১ টায় লাভলী বেগমের স্বামীগৃহে শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লাভলী বেগমকে মৃত ঘোষনা করেন। লাভলী বেগমের বাবা আনছার আলী বলেন, মঙ্গলবার সকালে তার মেয়েকে শারীরিক নির্য়াতন করার সংবাদ পেয়ে তালশন জামাই বাড়ি অসেন। ঘটনা জানার চেষ্টা করলে জামাই আবুল কাশেম তাকে তাড়িয়ে দেয়। তার দাবী মেয়ে লাভলী বেগম শারীরিক নির্যাতন সহ্য করতে না পারায় ও ভাসুর আত্মহত্যার জন্য প্ররোচিত করায় সে আত্মহত্যা করেছে। স্বামী আবুল কাশেম ও ভাসুর দুলাল মন্ডল গা ঢাকা দিয়ে মোবাইল ফোন বন্ধ রাখায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
আদমদীঘি থানার পুলিশ পরদির্শক (তদন্ত) একেএম মঈন উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মৃত লাভলীর বাবা বাদি হয়ে স্বামী আবুল কাশের ও ভাসুর দুলাল মন্ডলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচিত সংক্রান্ত একটি মামলা করেন।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১২ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৭ মিনিট আগে