শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

ভোলায় পুকুরে ডুবে তানহা ইসলাম (৮) ও রাফিয়া আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরের দিকে ভোলার ভেলুমিয়ার চন্দ্র প্রসাদ ও রাজাপুরের শ্যামপুর গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহত তানহা ইসলাম ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামের মো: মহিউদ্দিনের মেয়ে ও রাফিয়া একই উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চন্দ্র প্রসাদ গ্রামের মো: আকবর হোসেনের মেয়ে। ভোলা মডেল থানার এসআই মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, তানহা ইসলাম তার মায়ের সঙ্গে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। দুপুরের দিকে খালাতো বোনদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অপরদিকে রাফিয়া আক্তার খেলার সময় বসতঘর থেকে বের হয়ে তার পরিবারের অজান্তে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় রাফিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও খবর