৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ

খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ

খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ!

কুষ্টিয়ার কুমারখালীর  গড়াই নদীর ঘোড়াই ঘাটের খেয়া পারাপারের ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীরা জানান, ৫৪ লাখ টাকায় ইজারাকৃত ঘাটের পূর্বনির্ধারিত ভাড়া হটাৎ করেই দ্বিগুন করায়  মহাসংকটে পরেছেন তারা। পূর্বে জনপ্রতি ৩ টাকা, সাইকেল ১০ টাকা, মোটরসাইকেল ১৭ টাকা এবং ভ্যানের ভাড়া ১৫ টাকা থাকলেও হটাৎ করেই ১ সপ্তাহ আগে থেকে ভাড়া দ্বিগুণ করা হয়। যেকারণে  খেয়া পারাপারের সময় ইজারাদারদের সাথে যাত্রীদের বৃদ্ধিকৃত টাকা নিয়ে প্রতিনিয়ত বাকবিতন্ডা হচ্ছে, ইজারাদারদের লোকজন জোড়পূর্বক টাকা আদায় করছে বলে জানান তারা। দ্রুতগতিতে পূর্বের ভাড়া কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে উপস্থিত  প্রায় কয়েক হাজার মানুষ।

এ বিষয়ে ইজারাদার অলি আওলাদ জানান, জেলা পরিষদ থেকে তাদেরকে প্রতি কিলোমিটারে জনপ্রতি  ১০ টাকা নেবার মৌখিক অনুমতি দিয়েছেন। যেকারণে তারা ভাড়া বৃদ্ধি করেছেন। ভাড়া আদায়ের জন্য যাত্রীদের সাথে খারাপ আচরণের অভিযোগ তিনি অস্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, সরকারি নির্দেশনা ছাড়া ভাড়া বৃদ্ধির কোন সুযোগ নেই। তাছাড়া যে টাকায় তারা ইজারা নিয়েছেন সেই মেয়াদ এখনো শেষ হয়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর