জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় তিন মেছো বাঘের বাচ্চা উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় মেছো বাঘের তিনটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার (৩ মার্চ) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কিত্তিনগর গ্রামের একটি মাঠ থেকে বাচ্চা তিনটি উদ্ধার করে গ্রামবাসীরা। পরে বন বিভাগের সহায়তায় বাচ্চাগুলোকে অবমুক্ত করা হয়।


স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার সকালে কিত্তিনগর গ্রামে ক্যানালের পাশে গমের জমিতে মেছো বাঘের বাচ্চাগুলো পড়ে থাকতে দেখেন স্থানীয় এক প্রতিবন্ধী যুবক। পরে খবর পেয়ে গ্রামবাসীরা সংঘবদ্ধভাবে তিনটি মেছো বাঘের বাচ্চা আটক করে। এমন ঘটনা চাওর হলে আশপাশের এলাকা থেকে মেছোবাঘের বাচ্চাগুলোকে একনজর দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।


শৈলকুপা বন বিভাগের কর্মকতা মোখলেসুর রহমান জানান, গ্রামবাসী মেছোবাঘের কয়েকটি বাচ্চা আটক করেছে। এমন সংবাদে দ্রুত সেখানে উপস্থিত হয়ে শাবকগুলোকে ক্যানাল মাঠে অবমুক্ত করা হয়েছে। বর্তমানে মেছোবাঘ বিলুপ্তের পথে বলেও জানান তিনি।

Tag
আরও খবর