ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

ছকিনা খাতুনের হাসিতে হাসছে সূর্যমুখীর বাগান

ছকিনা খাতুনের হাসিতে হাসছে সূর্যমুখীর বাগান

রনজিৎ বর্মন শ্যামনগর, সাতক্ষীরা  ঃ সূর্যমুখীর হাসিতে হাসছেন ছকিনা খাতুন। সূর্যমুখী ফসলের ক্ষেত দেখতে বা ছবি উঠাতে যুবক শ্রেণির ছেলে মেয়েরা ভীড় জমায়। এছাড়া টিক টক করার জন্য অনেকে চলে আসেন এই সূর্যমুখীর বাগানে।

দৃশ্যমান সৌন্দর্য বর্ধনকৃত সূর্যমুখীর বাগানটির অবস্থান হল সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির কচুখালী গ্রামে। বাগানের মালিক ছকিনা খাতুন বলেন বিকেল হলে বিভিন্ন মানুষ বাগানটি রাস্তা সংলগ্ন হওয়ায় দেখতে আসেন এবং একই সাথে ছবি তোলা বা কেউ কেউ টিক টকও করে থাকেন।

ছকিনা খাতুন বলেন নারী নেতৃত্বধীন  সিএসওদের অংশ গ্রহণ মূলক জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় মরমী মহিলা সংগঠনের বাস্তবায়নে এবং ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে সূর্যমুখী ফুলের বাগানটি করেছেন। এনজিএফের টেকনিক্যাল সাপোর্টে  ৭ কাঠা জায়গায় সূর্যমুখী ফুলের বাগানটি অবস্থিত। এর জীবনকাল ৯০ থেকে ১১০দিন।  সরজমিনে দেখা যায় সহস্রাধিক সূর্যমুখী গাছ ফুল সহ সূর্যের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেখতে এক অপরুপ সৌন্দর্য মন্ডিত বাগান।

কৃষক ছকিনা খাতুন বলেন তিনি ফুল গুলি শুকনা হলে বা গাছের বয়স বেড়ে গেলে মৃত প্রায় হলে তখন বীজ সংগ্রহ করবেন এবং এই বীজ থেকে তৈল বের করবেন। এই বাগানটি পরিচর্যা করতে সামান্য কিছু সার ও বীজ ব্যবহার করেছেন। তিনি তার স্বামী ও এক পুত্র বাগানে পরিশ্রম করেছেন। তিনি বলেন সূর্যমুখীর বীজের তেলের দাম বেশী। এই বীজের তেলের প্রচুর উপকারিতা রয়েছে।

মরমী মহিলা সংগঠনের সভানেত্রী প্রতিমা রানী মিস্ত্রী বলেন, তার সংগঠন থেকে বীজ সরবরাহ করা হয়েছে। তাকে উদ্বুদ্ধ করা হয়েছে সূর্যমুখী ফুলের চাষ করার জন্য। ফুলটি চাষ করার পর বাগানের সৌন্দর্য এলাকার মানুষের পদচারণা সবমিলিয়ে তার মুখে হাসি ফুটে উঠেছে। এই বাগানকে ঘিরে তিনি নানান স্বপ্ন দেখছেন। এছাড়া এর পাশাপাশি তিনি বাড়ীর অন্যান্য সবজি চাষ, হাঁস পালন করেছেন। কৃষক ছকিনা খাতুন বলেন উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার তার প্রদর্শনী প্লটটি পরিদর্শন করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে থাকেন।

সূর্যমুখী বীজ ও বীজ থেকে প্রস্ততকৃত তেলের অনেক গুণাবলী রয়েছে বলে জানা যায়। উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ শ্যামনগর উপজেলায় প্রায় ১২ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। সূর্যমুখী ফুলের বীজ ও বীজের তেল পুষ্টি গুনে ভরা।

জানা যায়, একটি সূর্যমুখী গাছ প্রায় ৯ থেকে ১০ ফুট লম্বা হয়ে থাকে। এবং ফুলের ব্যাস প্রায় ১২ ইঞ্চি। এই ফুল সূর্যের দিকে তাকিয়ে থাকে তাই সূর্যমুখী নামকরণ করা হয়েছে বলে কৃষি বিশেজ্ঞরা জানান। সূর্যমুখীর বীজ মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। বীজ থেকে প্রস্ততকৃত তেলে রয়েছে ভিটামিন-ই। যা সূর্যের আল্ট্রা-ভায়োলেট সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করে। এই তেল দেহের চামড়ায় জ¦ালা পোড়া, হাঁপানি রোগ সহ অন্যান্য রোগেরও উপকার করে।

কৃষক ছকিনা খাতুন জানান তার বাগান দেখে এলাকার অনেক কৃষক সূর্যমুখী ফুল চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

আমাদের দেশের অতি পরিচিত একটি তেল সূর্যমুখী তেল। এই তেলের দাম অন্যান্য তেলের দামের তুলনায় একটু বেশী। তাছাড়া এটি সৌন্দর্যবর্ধনকৃত বাগান। এটি বাংলাদেশ সহ বিশে^র বিভিন্ন দেশে ব্যাণিজিকভাবে চাষ হয়ে থাকে।

ছবি- সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ছকিনা খাতুনের সূর্যমুখী ফুলের বাগান।



Tag
আরও খবর