জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে প্রয়াত সাংবাদিকদের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত সাংবাদিকদের স্বরণ সভা

বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের আয়োজনে ভোরের কাগজ পত্রিকার আদমদীঘি প্রতিনিধি সাংবাদিক মনজুরুল ইসলামসহ প্রয়াত সাত সাংবাদিকের স্বরণে এক স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২ মার্চ) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়। 

আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক মিহির সরকারের সঞ্চালনায় স্বরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, ওসি রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সহ সসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সদর আওয়ামীলীগের সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম মোস্তফা, বেনজীর রহমান, খন্দকার মেহেদী হাসান, খায়রুল ইসলাম, মনছুর রহমান, জিআরএম শাহজাহান, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, রবিউল ইসলাম রবীন, মমিন খান, প্রয়াত সাংবাদিক মনজুরুল ইসলামের ছেলে মেজবাউল মুরছালিন প্রমূখ। 

স্বরণ সভায় আদমদীঘি উপজেলায় বিভিন্ন সময় ইন্তেকাল করা সাংবাদিক মনজুরুল ইসলাম, ছলিম উদ্দিন, বেলাল উদ্দিন, হাফিজুর রহমান, মাহমুদ হোসেন ভোলা, খোরশেদ আলম কুয়েতি, নুর ইসলামসহ প্রয়াত সাত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আদমদীঘি উপজেলা মসজিদের পেশ ইমাম মাও : রফিকুল ইসলাম। 

Tag
আরও খবর