বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নলছিটিতে উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল

ঝালকাঠির নলছিটিতে উদ্বোধনের আগেই নবনির্মিত একটি আয়রন ব্রিজে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণ কাজে ত্রুটির অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। 

খোঁজ নিয়ে জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি বিলের বাড়ি খালের ওপর ব্রিজ নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়। কিন্তু উদ্বোধনের আগেই ফাটল দেখা দেয় ব্রিজটিতে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। তাই তড়িঘড়ি করে সেতুর দৃশ্যমান ফাঁটলে সিমেন্টের লেপন দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণে বিস্তারিত তথ্য জানতে চাইলে সংবাদকর্মীদের সাথে অপারগতা প্রকাশ করেন উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর ও উপ সহকারী প্রকৌশলী  মঈনুল আযম। 

কবির হোসেন হাওলাদার, আব্দুল রাজ্জাক, মজিবুর রহমান, জামাল হাওলাদার শিউলি বেগম, পারুল বেগম, সাজেদা বেগম নামে একাধিক স্থানীয়রা জানান, মাত্র ১ থেকে দেড় মাস আগে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আমরা যখন মাটি কেটে ভরাট শুরু করেছি তখনই ফাটল দেখা দিয়েছে। এটা কি কোন কাজ? কোন কাজের মধ্যেই পরে না। ব্রিজটি যদি মজবুত না হয় তাহলে এ ব্রিজ করে লাভ কি? তাদের দাবী এই ব্রিজ ভেঙ্গে পূনরায় সংস্কার করে দেওয়া হোক। 
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মো. রুবেল বলেন, এটি ফাটল নয়। এতে তেমন ক্ষতি হবে না। এটিকে সংস্কার করে দেওয়া হয়েছে। 

এবিষয়ে নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর বলেন, প্যাকেজ প্রজেক্টে বরাদ্দের মাধ্যমে কাজ হয়েছে। ব্রিজে একটু সমস্যা হয়েছে শুনে ঠিকাদারকে সমাধানের জন্য নির্দেশনা দিয়েছি। যদি সমাধান না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্রিজের বাজেট কত ছিলো তা জানাতে পারেননি একর্মকর্তা।

Tag
আরও খবর