বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে বাড়িতে আটক রেখে টাকা আদায়, নারীসহ গ্রেফতার-২

গ্রেফতারকৃত হেলাল প্রামানিক।

বগুড়ার আদমদীঘিতে ছাগলের খামার তৈরি করার প্রলোভনে আনোয়ার হোসেন নামের এক খামারীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আটক রেখে হত্যার হুমকি নির্যাতন ও একলাখ টাকা চাঁদা আদায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ভিকটিম খামারী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার হোসেনকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘি উপজেলার ছোটআখিড়া গ্রামের জনৈক আব্দুল মজিদের বাড়ি থেকে খামারীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে খামারী আনোয়ার হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা স্বামী স্ত্রীসহ ৫জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলো, দুপচাঁচিয়া উপজেলার জাজিরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হেলাল প্রামানিক (৪২) ও আদমদীঘি উপজেলার ছোটআখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৫)।

পুলিশ জানায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের ছাগল ও দুম্বা খামারী আনোয়ার হোসেনের সাথে দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়ার ফারাজানা (২৫) নামের এক নারী তার বাড়িতে ছাগলের খামার তৈরি করবেন এ বিষয়ে পরামর্শ করার কথা বলে কৌশলে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে ওই নারীর বাসায় ডেকে নেয়। এরপর নাটোরের খামারী আনোয়ার হোসেনকে আটক রেখে নারীর সাথে মোবাইল ফোনে ছবি ধারন, হত্যার হুমকি ও চার লাখ টাকা চাঁদা দাবী করে। হুমকিতে খামারী আনোয়ার হোসেন তার ভাই হান্নান সরকারকে মোবাইল ফোনে জানালে সে এক লাখ টাকা বিকাশে গ্রেফতারকৃত হেলাল প্রামানিককে প্রদান করে আদমদীঘি থানা পুলিশকে অবহিত করেন। এদিকে অবিযোগের প্রেক্ষিতে আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে আক্কেলপুর উপজেলার রাইকালি বাজারে একটি বিকাশ দোকানে টাকা উত্তোলনের সময় হেলাল প্রামানিককে আটক করেন। তার দেয়া তথ্যানুসারে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ছোটআখিড়া  গ্রামের আব্দুল মজিদের বাড়ি থেকে আটক খামারী আনোয়ার হোসেনকে উদ্ধার ও আব্দুল মজিদের স্ত্রী মালা বিবিকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ চাঁদার ১১ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করেন।

মামলার তদন্তকারি উপ পরিদর্শক তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপর আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১২ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৮ মিনিট আগে